ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

পরকীয়ার চরম পরিণতি: পীরগাছায় স্বামীকে পিটিয়ে ও বুকে লাথি মেরে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় পরকীয়া সম্পর্কের জেরে চাঁদ মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও বুকে লাথি মেরে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। গতরাতে উপজেলার কান্দি ইউনিয়নের দিগটারী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা মূল অভিযুক্ত প্রেমিক মাহাফুজ আহম্মেদ মিঠুনকে (৩৫) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নিহত চাঁদ মিয়া দীর্ঘদিন ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন। তাঁর অনুপস্থিতির সুযোগে স্ত্রী মুক্তি বেগমের সঙ্গে প্রতিবেশী যুবক মিঠুনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবার ও এলাকায় জানাজানি হলে বেশ কিছুদিন ধরে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরেই বিবাদী পক্ষ চাঁদ মিয়াকে হত্যার পরিকল্পনা করে আসছিল।

​ঘটনার দিন রাতে চাঁদ মিয়াকে একা পেয়ে ওত পেতে থাকা মিঠুন প্রকাশ্য রাস্তায় গালিগালাজ শুরু করে এবং অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে চাঁদ মিয়া প্রাণ বাঁচাতে পাশের এক প্রতিবেশীর ঘরে আশ্রয় নিলে, খুনিরা ঘরের দরজা খুলে তাঁকে বের করে বুকে উপর্যুপরি লাথি মারে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

​এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাগ্নে মোঃ আলম মিয়া বাদী হয়ে সুনির্দিষ্ট নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (মামলা নং-০৬) দায়ের করেছেন। মূল আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পরকীয়ার চরম পরিণতি: পীরগাছায় স্বামীকে পিটিয়ে ও বুকে লাথি মেরে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ