ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

অপূর্ব সরকার, পটুয়াখালী  জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায়ে নকল করার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের পরীক্ষায় হাতেনাতে নকল ধরা পড়ার পর পরীক্ষা কমিটির সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষা কমিটির সিদ্ধান্ত এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্তৃপক্ষের জারি করা পৃথক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রফেসর লতিফা আখতার স্বাক্ষরিত নোটিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নকল করার সময় হাতেনাতে ধরা পড়েন দুই পরীক্ষার্থী। তারা হলেন সা*** ইসলাম (বোর্ড রোল-৭০৭৯১০) এবং মো. *** খান (বোর্ড রোল-২২২৮৩৩)। পরীক্ষা চলাকালে পরীক্ষার নিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী আচরণ এবং অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের চলমান পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এর আগে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় একই কেন্দ্রে অসদুপায়ে নকল করার সময় ধরা পড়েন পরীক্ষার্থী **** হাসান (বোর্ড রোল-২২২৬৭২)। পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকেও পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হয়।

পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সকল পরীক্ষার্থীকে নিয়ম-কানুন মেনে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতেও নকল বা পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ