ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

​ডিমলায় ৩ মাসের অন্তঃসত্ত্বা ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা: মাদ্রাসা প্রধানকে গণধোলাই

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫,১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার -২

রাস্তার ওপর অবৈধভাবে পাথর রাখায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান ।

আটপাড়া  নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী'র অভিযোগ আওয়ামী  ওলামালীগ নেতার বিরুদ্ধে

সালথায় ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সালথায় ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পীরগাছায় ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে বাঁচাতে প্রয়োজন ৫ লক্ষ টাকা

সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- মোহনপুরে সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ, তদন্তে প্রশাসন । রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল (আদিবাসী) সম্প্রদায়ের কয়েকটি শিশুকে ভর্তি না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি গ্রামের কয়েকজন সাঁওতাল অভিভাবক। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব শিশুর জন্য সমানভাবে শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিভাবকদের অভিযোগ, সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে একাধিকবার বিদ্যালয়ে গেলেও বিভিন্ন অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এতে শিশুদের প্রাথমিক শিক্ষাজীবন শুরু করাই অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি তাদের।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, “আমাদের বিদ্যালয়ে বর্তমানে দুইজন আদিবাসী শিক্ষার্থী অধ্যয়ন করছে। আদিবাসী হওয়ায় কাউকে ভর্তি না দেওয়ার অভিযোগ সঠিক নয়।

ঘটনার বিষয়ে মোহনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগটি আগে তাদের নজরে আসেনি। বিষয়টি জানার পর প্রয়োজনীয় তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কেশরহাট বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “প্রাথমিক শিক্ষা সবার মৌলিক অধিকার। ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো শিশুকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা সংবিধান ও রাষ্ট্রের নীতির পরিপন্থী। এ ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হোক। সকল  শিশুর পড়ালেখা করা, স্কুলে ভর্তির সমান সুযোগ আছে ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ