ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এমবিবিএস ফাইনাল-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ মেহের আফসানা রাখি—গর্বিত পূর্ব নোয়াগাঁও

আশুলিয়ার চারিগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

নারায়ণগঞ্জ রূপগঞ্জে কায়েতপাড়ায় ইউনিয়নে রাস্তায় ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক:

৮নং ফতেপুর ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় খালেছ চৌধুরীর, চেয়েছেন দোয়া ও সমর্থন

মাদ্রাসার উন্নয়নে আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া

এইচ এম রাহুল,ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ঝিনাইদহ জেলা কৃষক দলের সদস্য মিলন মিয়া একটি মাদ্রাসার উন্নয়ন কাজে আর্থিক অনুদান প্রদান করেছেন।

বুধবার (৮ জুলাই) বিকালে ঝিনাইদহ শহরের আরাপপুরে অবস্থিত মিলন মিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুদান প্রদানকালে মিলন মিয়া বলেন,শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন,জনসেবাকে আমি দায়িত্ব হিসেবে মনে করি। ভবিষ্যতেও শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

মাদ্রাসার শিক্ষকরা মিলন মিয়ার এ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রাপ্ত অনুদানের অর্থ মাদ্রাসার অবকাঠামোগত ও শিক্ষা কার্যক্রমের উন্নয়নে ব্যয় করা হবে। পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ ধরনের সহযোগিতা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার উন্নয়নে আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ