ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে বিজয়নগরের প্রাণেশ আদালতে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে প্রাণেশ মোদক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের বনানী থানা পুলিশ।

গ্রেফতারকৃত প্রাণেশ মোদক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজার এলাকার মোদকপাড়ার বাসিন্দা এবং প্রাণ বল্লভ মোদকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে ফেসবুকে দেওয়া একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে বিজয়নগর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিবার ৫ জুলাই রাত প্রায় ৮টার দিকে ঢাকার বনানী থানার অন্তর্গত কড়াইল বস্তি এলাকা থেকে প্রাণেশ মোদককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এ বিষয়ে বনানী থানার ওসি (তদন্ত) বলেন, প্রাথমিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ পাওয়া গেলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সম্পৃক্ততা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ কারণে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে সিআইডির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ও তদন্তে প্রকৃত তথ্য উদঘাটিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারিতেও একই ধরনের অভিযোগে প্রাণেশ মোদককে গ্রেফতার করা হয়েছিল। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে বিজয়নগরের প্রাণেশ আদালতে

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ