কচুয়া থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
কচুয়া চাঁদপুর প্রতিনিধি/ মো: আনোয়ার হোসেন (রাজ) কচুয়া, চাঁদপুর: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে কচুয়া থানা পুলিশ পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবাসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ, মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক" এর নেতৃত্বে গত ০৯/০৭/২০২৬ তারিখে এই অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম অভিযান:- দুপুর ২টা ১৫ মিনিটে কচুয়া থানাধীন পালাখাল ইউনিয়নের ভুইয়ারা এলাকার রশিদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন- ১/. মোঃ লিটন (৩৫), পিতা: মোঃ দুলাল, সাং- বাছাইয়া, কচুয়া ২/. সুফিয়ান (২৬), পিতা: মোঃ মোছলেম, সাং- বাছাইয়া, কচুয়া
তাদের দেহ তল্লাশি করে ০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নং-২০, তারিখ- ০৯/০৭/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।
দ্বিতীয় অভিযান:- একই দিন রাত ১০টায় ১নং সাচার ইউনিয়নের হাতিরবন্দ ঈদগাহের সামনে অভিযান চালিয়ে মোঃ ইমন (২), পিতা: মোঃ ইকবাল হোসেন, সাং- হাতিরবন্দ, কচুয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-২১, তারিখ- ১০/০৭/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা হয়েছে।
তৃতীয় অভিযান:- রাত ১১টায় ১নং সাচার ইউনিয়নের ৭নং ওয়ার্ড পোদ্দার বাড়ির গেইটের সামনে অভিযান চালিয়ে মোঃ রাজিব (৩৫), পিতা: মৃত খোরশেদ আলম, সাং- সাচার, কচুয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-২, তারিখ- ১০/০৭/২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।
ধৃত আসামীদেরকে আজ ১০/০৭/২০২৬ তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে।
অফিসার ইনচার্জ কচুয়া থানা, চাঁদপুর। তথ্য নিশ্চিত করেছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন