ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

৮ কোটির ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় নাকাল মানুষ; কাজের মান নিয়ে প্রশ্ন

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- গত দুই দিনের বৃষ্টিতে রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। অনেকের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, শিশু ও বয়স্করা। অথচ ওই এলাকাতেই প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ড্রেন। কিন্তু সেই ড্রেন থেকে সুফল তো দূরের কথা, উল্টো দুর্ভোগই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মিত ড্রেনটি কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। বরং যথাযথ পরিকল্পনার অভাবে ড্রেন নির্মাণের ফলে আগের পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পীরগাছা বাজার ও তৎসংলগ্ন এলাকায় প্রায় ৫ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরের হলেও কয়েক মাস আগে এর নির্মান কাজ শেষ হয়।

স্থানীয়দের অভিযোগ, এই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন তো হচ্ছেই না, বরং অনেক স্থানে ড্রেন উপচে পানি বাইরে চলে আসে। এছাড়া নিম্নমানের ও দায়সারাভাবে কাজ করায় বিভিন্ন স্থানে ড্রেনের নিচে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সরকারের ব্যয়বহুল এই উন্নয়ন প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল না পেয়ে উল্টো দুর্ভোগ বাড়ছে বলে দাবি তাদের।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের পীরগাছা উপজেলার সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, রাস্তার লেভেল অনুযায়ী ড্রেন নির্মাণ করা হয়েছে। কিছু এলাকা রাস্তার তুলনায় নিচু হওয়ায় সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটি ড্রেনের কারণে নয়। তবে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেগুলো মেরামতের জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

৮ কোটির ড্রেনেও মিলছে না সুফল, জলাবদ্ধতায় নাকাল মানুষ; কাজের মান নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ