ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

পটুয়াখালীর দুমকি হতে র‍্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৮। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চালকসহ তিনজন গাড়িটি ফেলে পালিয়ে যায়।

মঙ্গলবার (০৭ জুলাই)  র‍্যাব জানায়, ঢাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ গাঁজার একটি বড় চালান বিক্রির উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে নিয়ে আসছে—এমন একটি সুনির্দিষ্ট তথ্য পায় গোয়েন্দারা। এই সংবাদের সত্যতা যাচাই ও চালানটি আটকের লক্ষ্যে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং র‍্যাব-৮, সিপিএসসি (বরিশাল)-এর একটি যৌথ আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

তল্লাশি কার্যক্রম চলাকালীন র‍্যাবের চেকপোস্টের দূর থেকেই বিষয়টি টের পেয়ে যায় মাদকবাহী পিকআপের চালক। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে দ্রুত গতিতে গাড়ি ঘুরিয়ে দুমকির ভেতরের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরাও তাদের পিছু ধাওয়া করেন।

র‍্যাবের তীব্র ধাওয়ার মুখে পড়ে একপর্যায়ে দুমকিগামী সড়কের আঙ্গারিয়া ব্রিজের ওপর পিকআপ ভ্যানটি চলন্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি চালকবিহীন অবস্থায় পায়। স্থানীয় বাসিন্দা ও উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়িটি থামিয়েই চালকসহ মোট তিনজন ব্যক্তি দ্রুত নেমে পালিয়ে গেছে।

পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত পিকআপ ভ্যানটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। এ সময় দেখা যায়, গাড়ির বডির নিচে চেসিসের ফাঁকা জায়গার মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে স্কচটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৬৬ কেজি গাঁজা লুকিয়ে রাখা হয়েছে। সেখান থেকে গাঁজাগুলো উদ্ধার করে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চালকসহ পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পটুয়াখালীর দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করা হয়েছে। মাদকের এই চোরাচালান চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

পটুয়াখালীর দুমকি হতে র‍্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ