ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

প্রমাণ দিতে পারলে নগদ ৫ লাখ টাকা পুরস্কার' — অপপ্রচারের জবাবে ওবায়দুর রহমানের ওপেন চ্যালেঞ্জ

'প্রমাণ দিতে পারলে নগদ ৫ লাখ টাকা পুরস্কার' — অপপ্রচারের জবাবে ওবায়দুর রহমানের ওপেন চ্যালেঞ্জ 

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার সাঘাটা উপজেলার ৪ নম্বর মুক্তিনগর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিত্ব ওবায়দুর রহমান তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কেউ যদি প্রমাণ করতে পারেন তিনি কারও কাছ থেকে অন্যায়ভাবে ১০০ টাকাও নিয়েছেন কিংবা কারও ক্ষতি করেছেন, তাহলে সেই ব্যক্তিকে নগদ ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওবায়দুর রহমানের একটি পোস্টকে কেন্দ্র করে কয়েকজন ব্যবহারকারী তার ব্যক্তিগত জীবনযাপন ও কর্মকাণ্ড নিয়ে নানা মন্তব্য এবং 'হা-হা' প্রতিক্রিয়া জানান। এর পরিপ্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য প্রকাশ করেন।

"আমি ওবায়দুর রহমান। যদি জুলুম করে কারও ১০ টাকাও নিয়ে থাকি কিংবা কারও কোনো ক্ষতি করে থাকি, তাহলে আমাকে প্রমাণসহ দেখিয়ে দিন। কেউ তা প্রমাণ করতে পারলে আমি তাকে নগদ ৫ লাখ টাকা পুরস্কার দেব।

তিনি আরও বলেন, সত্যের প্রতি তার আস্থা ও অঙ্গীকার অটুট। অপপ্রচার কিংবা মিথ্যা অভিযোগের মাধ্যমে সত্যকে আড়াল করা সম্ভব নয়।

তার ভাষ্য অনুযায়ী, মুক্তিনগর ইউনিয়নের সাধারণ মানুষ তার সততা, সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত আচরণ সম্পর্কে অবগত। তাই তিনি বিশ্বাস করেন, ভিত্তিহীন অপপ্রচার দীর্ঘদিন টিকতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে তিনি সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান।  "জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনের অর্ধেক সমস্যা শেষ হয়ে যায়। মানুষের শরীরের সবচেয়ে ছোট অঙ্গগুলোর একটি হলো জিহ্বা, কিন্তু এর আঘাত অনেক সময় তলোয়ারের আঘাতের চেয়েও গভীর হয়। একটি ভুল কথা বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই কথা বলার আগে সবাইকে চিন্তা করে কথা বলা উচিত।

তিনি আরও বলেন, "মনে রাখবেন, যার সুনাম আছে, তাকে নিয়ে বদনামও হবে — এটাই চিরন্তন বাস্তবতা।"

এদিকে ওবায়দুর রহমানের এই ঘোষণাকে কেন্দ্র করে মুক্তিনগর ইউনিয়নজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশ তার এই প্রকাশ্য চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে তার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

প্রমাণ দিতে পারলে নগদ ৫ লাখ টাকা পুরস্কার' — অপপ্রচারের জবাবে ওবায়দুর রহমানের ওপেন চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ