ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত;বিজয়ী হলেন যারা!

কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ

সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সাবেক পুলিশ সদস্য, এলাকায় তোলপাড়

উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত

আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

মাদকের টাকা জোগাতে গরু চুরি: চোর চক্রের সদস্য গ্রেফতার ও কারাদণ্ড

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় গরু চুরি করে পালানোর সময় গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না চোর চক্রের সক্রিয় সদস্য মো. লিটন মোল্লার (৪৫)। বেড়া মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত লিটন মোল্লা মানিকগঞ্জ সদর থানার কালিবাড়ি মিতরা গ্রামের মৃত সাহাজুদ্দিন মোল্লার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর সাড়াশিয়া এলাকার একটি বাড়ি থেকে একদল চোর গরু চুরি করে পালাচ্ছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ধাওয়া দিলে চোরেরা দিগ্বিদিক পালাতে শুরু করে। একপর্যায়ে জনরোষ ও গণধোলাই থেকে বাঁচতে লিটন মোল্লা নদীতে ঝাঁপ দেয়। পরে চর নাগদা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে নদী থেকে ধরে ফেলে। তবে চক্রের বাকি দুই সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​খবর পেয়ে বেড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিনসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লিটন মোল্লাকে আটক করার পর বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদে লিটন মোল্লা নিয়মিত মাদক সেবনের কথা এবং গরু চুরির সাথে জড়িত থাকার বিষয়টি আদালতের কাছে স্বীকার করে। লিটন জানায়, মাদক সেবন না করতে পারলে সে স্বাভাবিক থাকতে পারে না, আর এই মাদকের টাকা জোগাড় করার জন্যই সে দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে আসছিল।

​বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অপরাধের গুরুত্ব বিবেচনা করে লিটন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক রায়কে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া গরু উদ্ধার এবং চক্রের বাকি পলাতক সদস্যদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাদকের টাকা জোগাতে গরু চুরি: চোর চক্রের সদস্য গ্রেফতার ও কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ