ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

সদরপুরে সরকারি দপ্তর, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম সদরপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারি সেবার মান আরও উন্নত করা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক তদারকি এবং কার্যকর জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

সদরপুরে সরকারি দপ্তর, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ