ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

যমুনার উত্তাল স্রোতে ভেসে গেল শত শত পাটের জাগ, হতাশায় সরিষাবাড়ীর চার শতাধিক পাটচাষী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- টানা ভারী বর্ষণে যমুনা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে প্রবল স্রোত ও কচুরিপানার চাপে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার শত শত পাটের জাগ ও তিনটি ডিঙ্গি নৌকা যমুনার শাখা নদীতে ভেসে গেছে। এতে চার শতাধিক পাটচাষী ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কয়েক মাসের পরিশ্রমে উৎপাদিত সোনালি আঁশের স্বপ্ন মুহূর্তেই নদীর স্রোতে হারিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে নেমে এসেছে হতাশা।

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার সাতপোয়া, কামরাবাদ ও পোগলদিঘা ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের প্রায় চার শতাধিক কৃষকের পাটের জাগ নদীর স্রোতে ভেসে যায়।

 সোমবার (১৩ জুলাই) সকাল থেকে সারাদিন কৃষকরা কেউ হেঁটে, কেউ ডিঙ্গি নৌকায় নদীর বিভিন্ন পাড়ে ভেসে যাওয়া পাটের জাগ খুঁজে বেড়ান। তবে দু-একজন কিছু পাটের জাগ উদ্ধার করতে পারলেও অধিকাংশ কৃষক তাদের জাগের কোন সন্ধান পাননি।

চর সরিষাবাড়ী গ্রামের কৃষক আব্দুল মান্নান মোল্লার দুটি পাটের জাগ ভেসে যাওয়ার পর সেগুলো খুঁজতে গিয়ে তিনি পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মানিক মোল্লা।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চর সরিষাবাড়ী, শিশুয়া , বাঘমারা, চর আদ্রা, ছাতারিয়া ও হেলেঞ্চাবাড়ীসহ বিভিন্ন গ্রামের অসংখ্য কৃষকের একাধিক পাটের জাগ নদীর স্রোতে ভেসে গেছে। একই সঙ্গে তিনটি ডিঙ্গি নৌকাও হারিয়ে গেছে। 

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান মোল্লা, আসকেত আলী, জামাল উদ্দিন, উম্মত আলী, শহিদুল্লাহ, মাসুদ, সাইফুল, নুরুল ইসলাম, খোকা মিয়া, জালাল উদ্দিনসহ বহু কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক উম্মত আলী ও নুরুল ইসলাম জানান, পাট পচিয়ে আঁশ ছাড়ানোর জন্য নদীতে জাগ দেওয়া হয়েছিল। কিন্তু আকস্মিকভাবে নদীর পানি বেড়ে যাওয়ায় প্রবল স্রোত ও কচুরিপানার চাপে জাগগুলো ভেসে যায়। এতে তাদের কয়েক মাসের পরিশ্রম ও বড় অঙ্কের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তাদের সম্মিলিত ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি। অনেকেই এখন পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তারা ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষাবাড়ীতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২৪৫ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৩ হাজার ২০ হেক্টর জমিতে। অতিবৃষ্টির কারণে লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম আবাদ হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, অতিবৃষ্টি ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে কিছু এলাকায় পাটের জাগ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। 

বিষয়টি সম্পর্কে মতামত জানতে  উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা কে মোবাইল ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ‌।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

যমুনার উত্তাল স্রোতে ভেসে গেল শত শত পাটের জাগ, হতাশায় সরিষাবাড়ীর চার শতাধিক পাটচাষী

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ