পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় করতোয়া নদীতে ডুবে গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে গরু নিয়ে নদী পার হওয়ার সময় স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান।
নিহত গুল মোহাম্মদ আলী বোদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নদী পার হওয়ার সময় হঠাৎ তীব্র স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলে পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ সময়ের চেষ্টার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নদী পারাপারের সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, একদিনের ব্যবধানে করতোয়া নদীতে এটি দ্বিতীয় ডুবে মৃত্যুর ঘটনা। পরপর দুই প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী পারাপারে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন