পঞ্চগড় সীমান্তে ১৩ নারী-পুরুষকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়ার মাঝিপাড়া বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই ১৩ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের ভেতরেই অবস্থান করছিলেন। বিজিবি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করে। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়।
তিনি আরও জানান, বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তি অবস্থান করছে না। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন