ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টি পাথর উদ্ধার, আটক ২

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- আটোয়ারী (পঞ্চগড়), ১৪ জুলাই: পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কষ্টি পাথর বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন বর্ষালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের মেইন পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি আর্টিলারি। অভিযানের সময় সন্দেহভাজনদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।

আটক ব্যক্তিরা হলেন—পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের মো. দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বৈরাগীহাট এলাকার চাপাতি গ্রামের মো. কলিম উদ্দিন (৪০)।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া কষ্টি পাথরসহ জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত কষ্টি পাথর, জব্দকৃত আলামত এবং আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটোয়ারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টি পাথর উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ