ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

দীর্ঘ ২০ বছরের আইনি লড়াই, নিহতের স্ত্রী, শ্বশুর -শাশুড়ীর যাবৎজীবন

কুড়িগ্রাম প্রতিনিধি:-               ১৪/৭/২৬ কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীর প্রেমিককে দোষী সাব্যস্ত করে প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ জয়নাল আবেদীন এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি ছকিনা বেগম ও স্ত্রীর প্রেমিক আব্দুল গফুর। রায় ঘোষণার সময় আসামিরা প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলেন। আদালত সাজা পরোয়ানা মূলে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হত্যাকাণ্ডের শিকার কেতাব উদ্দিন জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল গ্রামের আলী মুদ্দিনের ছেলে। ২০০৬ সালে তাকে শ্বশুরবাড়িতে দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে মামলা সূত্রে জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহারের সঙ্গে আব্দুল গফুরের প্রেমের সম্পর্কের জেরে বিবাদ চলে আসছিল। এর মধ্যে ২০০৬ সালের ১৮ এপ্রিল রাতে আসামি নুর নাহার তার স্বামীকে দাওয়াতের কথা বলে একই গ্রামে বাবার বাড়িতে নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী প্রেমিক আব্দুল গফুর ও অন্য আসামিরা যোগসাজশে কেতাব উদ্দিনকে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করে। কেতাবের লাশ তাদের বাড়ির কাছে একটি জমিতে ফেলে রাখে। এ ঘটনায় নিহত কেতাবের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় মামলা করেন। দীর্ঘ ২০ বছর আইনি লড়াই শেষে মঙ্গলবার আদালত নিহতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপর আসামিদের খালাস প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

দীর্ঘ ২০ বছরের আইনি লড়াই, নিহতের স্ত্রী, শ্বশুর -শাশুড়ীর যাবৎজীবন

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ