ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন।

প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত

রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা

পটিয়ার এমপির পক্ষে উপজেলা যুবদল সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু'র ত্রাণ বিতরন

রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল

ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন

বিজয়নগরে ডাকাতির পর সরাইলে উদ্ধার ৩১ গরুবোঝাই ট্রাক, জিম্মি হেলপার উদ্ধার

খিরাতলায় নিজস্ব অর্থায়নে সড়কের গর্ত ভরাট করলেন যুবক-প্রবাসীরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খিরাতলা এলাকায় আখাউড়া-চান্দুরা সড়কের একটি ঝুঁকিপূর্ণ গর্ত নিজস্ব অর্থায়নে ভরাট করেছেন স্থানীয় যুবক ও প্রবাসীরা। দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে বড় গর্ত থাকায় যান চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।

জনদুর্ভোগ লাঘবে সরকারি সংস্কারের অপেক্ষা না করে তারা স্বেচ্ছায় এ উদ্যোগ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, খিরাতলা-সিঙ্গারবিল এলাকায় সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় এর গভীরতা বোঝা যেত না। এতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো।

এ পরিস্থিতিতে স্থানীয় যুবক ও প্রবাসীরা নিজেদের অর্থায়নে নির্মাণসামগ্রী সংগ্রহ করে শ্রমিকের মাধ্যমে গর্তটি ভরাট করেন। এতে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে।

এলাকাবাসী এ উদ্যোগকে জনকল্যাণমূলক ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তারা আখাউড়া-চান্দুরা সড়কের ক্ষতিগ্রস্ত অংশের দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানান। তাদের মতে, সাময়িকভাবে গর্ত ভরাটে স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার জরুরি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

খিরাতলায় নিজস্ব অর্থায়নে সড়কের গর্ত ভরাট করলেন যুবক-প্রবাসীরা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ