ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

বাবা মৃত্যুর পর ও লেখা পড়া থামেনি প্রিয়ন্তী দাস

শান্তিগঞ্জ( সুনামগঞ্জ)  প্রতিনিধি শফিকুল ইসলাম:- জীবনের কঠিন বাস্তবতাকে  জয় করে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল সাফল্যের নজির স্থাপন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রিয়ন্তী দাস। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

প্রিয়ন্তীর গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা স্বর্গীয় গোপাল কৃষ্ণ দাস তালুকদার দীর্ঘদিন সিলেট জেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। মা সোমা রানী দাস তালুকদার। পাঁচ ভাইবোনের মধ্যে প্রিয়ন্তী তৃতীয়। প্রায় তিন বছর আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রিয়ন্তীর বাবা মারা যান। বাবার মৃত্যুর পর তার পড়াশোনা যেন থেমে না যায়, সে জন্য ফুফু তাকে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ভর্তি করিয়ে নিজের তত্ত্বাবধানে লালন-পালন ও পড়াশোনার ব্যবস্থা করেন। পরিবারের এই কঠিন সময়ে ফুফুর অক্লান্ত ত্যাগ, স্নেহ ও অনুপ্রেরণাই প্রিয়ন্তীর সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

প্রিয়ন্তী শুধু ট্যালেন্টপুলে বৃত্তিই অর্জন করেনি, ২০২৫ সালে শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ের মেধা তালিকায় পঞ্চম স্থানও অর্জন করেছিল। বর্তমানে সে জয়কলস উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চায় প্রিয়ন্তী। তার এই সাফল্যের খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন কাকা গৌরাঙ্গ মোহন তালুকদার। আনন্দাশ্রুসিক্ত কণ্ঠে তিনি সকলের কাছে প্রিয়ন্তীর জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন, যাতে সে ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জন করে বাবার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে।

প্রিয়ন্তীর এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, শান্তিগঞ্জ উপজেলার শিক্ষাঙ্গনের জন্যও গর্বের একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

বাবা মৃত্যুর পর ও লেখা পড়া থামেনি প্রিয়ন্তী দাস

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ