আজকের আপডেট ১১ জুলাই বন্যাকবলিত এলাকায় সাধারণ ছাত্র-জনতা বাঁশখালীর ত্রাণ বিতরণ।
মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ৭ নম্বর সরল ইউনিয়নের সরল ব্রীজের উত্তর পাশে অসহায়, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ ও হাদিয়া সামগ্রী বিতরণ করেছে সাধারণ ছাত্র-জনতা বাঁশখালী।
আজ ১১ (জুলাই) শনিবার ত্রাণ কার্যক্রমে দুর্গত পরিবারের হাতে প্রায় চল্লিশটি পরিবারের মাঝে চিড়া,চিনি, মুড়ি, চানাচুর বিস্কুট মোমবাতি শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুবকেরা মানবিক দায়বদ্ধতা থেকে আন্তরিকতার সঙ্গে ত্রাণ বিতরণে অংশ নেন এবং বন্যাকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা, ত্রাণসামগ্রী এবং শ্রম দিয়ে সহযোগিতা করা সকল দানশীল ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী, প্রবাসী ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এছাড়া প্রতিদিনের ত্রাণ কার্যক্রম ও জরুরি সহায়তার বিস্তারিত আপডেট "জরুরি সহায়তা টিম – সাধারণ ছাত্র-জনতা বাঁশখালী" গ্রুপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
ত্রাণ সহায়তার জন্য যোগাযোগ: মাওলানা এমদাদ উল্লাহ (বিকাশ): ০১৮৫৮-১৪৪৪৩২ মাওলানা রহিম উল্লাহ (নগদ): ০১৩০৬-৬৪৪৫৭৭

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন