ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ কঠোর হস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়াও সভায় মাদক সেবনের প্রবণতা রোধ ও মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সীমান্তে চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করার জন্য জোরালো তাগিদ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এতে কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে। বিশেষ করে মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ এই তিনটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত। তাই এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়।
তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী ও নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং সামাজিকভাবে আরও নিরাপদ অবস্থানে পৌঁছাবে।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন