মদনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত, শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাত আফরোজ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্যকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং তরুণদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে কর্মদক্ষতার ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচজন ও একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন— শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: সৈয়দা জলি (গোবিন্দশ্রী ইউনিয়ন) শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: লাভলী আক্তার (কাইটাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: সোহাগ মিয়া (কাইটাইল ইউনিয়ন) শ্রেষ্ঠ এফডব্লিউসি (FWC): কাইটাইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: কাইটাইল ইউনিয়ন পরিষদ
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন