ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার  সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ অনিশ্চিত, ভেরিফিকেশনে আটকে ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

সিটিজেন চার্টার নেই বোদা ইউনিয়ন ভূমি অফিসে, সেবা নিতে গিয়ে বিপাকে সাধারণ মানুষ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- বোদা (পঞ্চগড়): সরকারের নির্ধারিত সেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করতে প্রতিটি ভূমি অফিসে সিটিজেন চার্টার প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সেই নির্দেশনা মানা হচ্ছে না। এতে সরকারি সেবার নির্ধারিত ফি ও প্রয়োজনীয় তথ্য না জানায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায় ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগও উঠেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে অফিস পরিদর্শনে দেখা যায়, ভবনের ভেতর কিংবা বাইরে কোথাও সেবার তালিকা বা সিটিজেন চার্টার প্রদর্শিত নেই। ফলে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ানের অনুলিপি সংগ্রহসহ বিভিন্ন সেবার সরকারি ফি সম্পর্কে ধারণা পাচ্ছেন না সেবাগ্রহীতারা।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, নির্ধারিত ফির তথ্য প্রকাশ্যে না থাকায় কিছু অসাধু ব্যক্তি ও দালাল এ সুযোগ কাজে লাগাচ্ছেন। অনেক ক্ষেত্রে সরকারি ফির চেয়ে বেশি অর্থ দাবি করা হয়। কেউ আপত্তি জানালে বিভিন্ন অজুহাতে কাজ বিলম্বিত করা হয় বলেও অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, একটি সাধারণ নামজারি সম্পন্ন করতে তার কাছে সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ চাওয়া হয়েছে। প্রকৃত ফি কত, তা জানার কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ পরিশোধ করেন।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, সিটিজেন চার্টার শুধু একটি তথ্যফলক নয়; এটি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত এটি প্রদর্শনের পাশাপাশি ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এ বিষয়ে বোদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জীব কুমার রায় বলেন, ভবনে রং করার সময় আগের সিটিজেন চার্টার নষ্ট হয়ে যায়। এরপর নতুনটি আর লাগানো হয়নি। তিনি আরও বলেন, চার্টার না থাকলেও সেবা কার্যক্রম চালু রয়েছে। তবে বিভিন্ন শ্রেণির জমিতে কত হারে ভূমি উন্নয়ন কর আদায় করা হয়—এ বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, প্রতিটি ভূমি অফিসে সিটিজেন চার্টার প্রদর্শন বাধ্যতামূলক। বোদা ইউনিয়ন ভূমি অফিসে এটি না থাকলে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সিটিজেন চার্টার নেই বোদা ইউনিয়ন ভূমি অফিসে, সেবা নিতে গিয়ে বিপাকে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ