ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

কপোতাক্ষের প্রবল স্রোতে ভেঙে গেল কাঠের সেতু, স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

মোল্লাহাটে মৎস্য অফিসের পরিচয় ব্যবহার করে চিংড়ির রেণু ব্যবসার অভিযোগ, সতর্ক করল কর্তৃপক্ষ

নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—-চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন

জলাবদ্ধতায় নাকাল পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা

বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৫ যুবককে কারাদণ্ড ও জরিমানা

সচেতন নাগরিক পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​আজ ১২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপির একটি বিশেষ চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর বিওপির বিজিবি সদস্যরা শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৯,৬০০/- (ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

​চলতি মাসের সামগ্রিক সাফল্য:​মনোহরপুরের এই অভিযান ছাড়াও চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় মাদকবিরোধী কঠোর অবস্থান বজায় রেখেছে। পুরো মাসের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ০১ জন আসামিসহ ২৭১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২,০৩,১০০/- (দুই লক্ষ তিন হাজার একশত) টাকা।

​​মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

​তিনি সংবাদমাধ্যমকে জানান:​"ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) রোধসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য সবসময়ে তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ