ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় আর্জেন্টিনার হারে যুবকের আত্মহত্যা, অবুঝ দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিট করা ভুয়া ছবি প্রচার, সমালোচনার মুখে ছাত্রদল নেতা।

ত্রিমোহনী বাজারে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩, লাখ টাকা জরিমানা

​স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি, সাংবাদিকদের ক্ষোভ

সাভারে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: গৃহকর্তা আহত, আটক ২

প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায় সরোয়ারের

একটি সড়কের জন্য থমকে আছে হাজারো মানুষের জীবনযাত্রা নরসিংপুর-রগারপাড় বালিউরা সড়ক পিচ উঠে জেগেছে গর্ত, বৃষ্টি হলেই মরণফাঁদ'

দেবীগঞ্জে সরকারি কর্মচারীর বিরুদ্ধে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- দেবীগঞ্জ, পঞ্চগড় | রবিবার, ১৯ জুলাই ২০২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে পৈতৃক জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আসাদুজ্জামান সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার শেখবাঁধা মৌজার এসএ খতিয়ান নং-২৩১, দাগ নং-৪২৫৫-এর ৩২ শতক জমি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে জমিটি তাদের দখলে থাকলেও সম্প্রতি সেটি ফাঁকা থাকার সুযোগে একই উপজেলার চরতিস্তাপাড়া এলাকার বাসিন্দা ও বর্তমানে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ওমর ফারুক সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, গত ১ জুলাই দিবাগত রাত থেকে ২ জুলাই ভোরের মধ্যে কয়েকজন শ্রমিক দিয়ে ইট, বালু, সিমেন্ট ও কংক্রিটের পিলার ব্যবহার করে গরুর সেড নির্মাণ করা হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ঘটনাস্থলে গেলে তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও মারমুখী আচরণের শিকার হতে হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আসাদুজ্জামান সরকার বলেন, “এটি আমাদের পৈতৃক সম্পত্তি। রাতের অন্ধকারে সেখানে গরুর সেড নির্মাণ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে ওমর ফারুক বলেন, জমিটি আসাদুজ্জামানদের হলেও রাতের আঁধারে নয়, দিনের বেলায় স্থাপনা নির্মাণ করা হয়েছে। তিনি জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা জানান, অভিযোগ পাওয়ার পর তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, বাদীপক্ষ আদালতে ১৪৪ ধারায় আবেদন করেছেন। আদালতের নির্দেশনা বা প্রয়োজনীয় কাগজপত্র থানায় পৌঁছালে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

দেবীগঞ্জে সরকারি কর্মচারীর বিরুদ্ধে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ