হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের ধৃষ্টতার তীব্র নিন্দা ছাত্র জমিয়তের
হোসাইন আহমেদ পারভেজ, উপজেলা স্টাফ রিপোর্টার, হাটহাজারী, চট্টগ্রাম:- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি এডিটেড ও আপত্তিকর ছবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
একই সঙ্গে ঐ ছবি ও বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি রবিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এ দাবি জানান
বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইন হেফাজতে ইসলামের আমির, দেশের সর্বজনশ্রদ্ধেয় মুরুব্বি আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও অবমাননাকর একটি এডিটেড ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। এ ধরনের আলেমবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃদ্বয় বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের আমির হিসেবে দ্বীন ও ঈমান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন জাতীয় সংকটে তিনি ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থে দৃঢ় অবস্থান নিয়েছেন। এমন একজন বয়োজ্যেষ্ঠ ও সর্বজনশ্রদ্ধেয় আলেমকে নিয়ে অবমাননাকর ভাষা ও বিকৃত ছবি ব্যবহার দায়িত্বশীল আচরণের পরিচয় নয়।
তারা আরও বলেন, মতপার্থক্য থাকলেও তা শালীনতা, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত। ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষপূর্ণ ভাষা ও চরিত্রহননের অপচেষ্টা দায়িত্বশীল সাংবাদিকতা কিংবা সুস্থ মতপ্রকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব কর্মকাণ্ড সমাজে বিভাজন সৃষ্টি করে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ক্ষুণ্ন করার অপচেষ্টা।
বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতি অবিলম্বে আপত্তিকর বক্তব্য ও ছবি প্রত্যাহার করে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানায়
একই সঙ্গে সংগঠনটি গণমাধ্যম সংশ্লিষ্ট সবার প্রতি মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা, শালীনতা এবং জাতীয় ও ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদা রক্ষায় নৈতিক মানদণ্ড অনুসরণের আহ্বান জানায়

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন