ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাহবার অ্যাডভাইজরির ইন্টারনাল শরিয়াহ মজলিশর চেয়ারম্যান নিযুক্ত হলেন মুফতী ইনজামামুল ইসলাম

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উৎসব: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

কাউখালী উপজেলায়  ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ

আখলাক হুসাইন সিলেট জেলা প্রতিনিধি:- জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে খেলাফত মজলিসের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, শাপলা ও জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, “বিগত সময়ে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। যার ফলে উন্নয়নের প্রায় সব সূচকেই সিলেট পিছিয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সিলেটবাসী আর কোনো বৈষম্য মেনে নেবে না।”

তিনি ঢাকা-সিলেট রেললাইন আধুনিকায়ন, ছয় লেনের মহাসড়ক দ্রুত সম্পন্ন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারণ এবং সিলেটের গ্যাস দিয়ে স্থানীয় গ্রাহকদের আবাসিক চাহিদা পূরণের দাবি জানান। তিনি বলেন, “প্রবাসী অধ্যুষিত সিলেটের রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেই সিলেট উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকবে- এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও আধিপত্যবাদমুক্ত একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়া। আমরা যদি এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হই, তবে তা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, “দেশের প্রায় ত্রিশটি রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমে যে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং গণভোটের মাধ্যমে যা অনুমোদিত হয়েছে, তার বাস্তবায়নে বিলম্ব করা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এ সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।”

সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন ও সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বৃহৎ গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ