বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণার বারহাট্টা থানা পুলিশের উদ্যোগে ‘মাদক নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার গোপালপুর বাজারে "বারহাট্টা ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন
বারহাট্টা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব রহমত আলী তালুকদার,সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মানিক আজাদ, বারহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল কালাম বাবলু,সাধারণ সম্পাদক জনাব সানোয়ার হোসেন সানু,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমেদ ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বারহাট্টা বিটের বিট অফিসার এস আই বদিউজ্জামান সহ গোপালপুর বাজারের ব্যাবসায়ীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ স্বাগত বক্তব্যে বারহাট্টা ইউনিয়নের মোট ৪৪ টি গ্রামের মধ্যে ১৮ টি গ্রামের মোট ৩০ জন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেন এবং অবশিষ্ট ২৬ টি গ্রামে কোন মাদক ব্যবসায়ী পাওয়া যায় নাই মর্মে জানান।
তিনি মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে অংশীজনদের সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান।।বক্তারা তাদের বক্তব্যে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন