ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

বারহাট্টা থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম মহোদয়

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণা বারহাট্টা থানায়  পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।

শনিবার  (২৫ জুলাই ) দুপুরে  পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন।

এ সময় বারহাট্টা থানায় উপস্থিত হয়ে ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার, থানা ব্যারাক পরিদর্শন পূর্বক থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ৷

এসময় আরও উপস্থিত ছিলেন  বারহাট্টা থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।পুলিশ সুপার দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার পরিচয় দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় আরো তৎপর ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বারহাট্টা থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম মহোদয়

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ