পীরগাছায় ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন, প্রথম জুমায় উপচে পড়া ভিড়
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে একটি নবনির্মিত জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে উপজেলার পারুল ইউনিয়নের কিশামত কালা পূর্বপাড়া জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুসল্লি ও একটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে নান্দনিক এই মসজিদটি নির্মাণ করা হয়। জুমার নামাজকে কেন্দ্র করে আশপাশের এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
উদ্বোধনী আয়োজনে রংপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফী, রেজাউল ইসলাম, আলতাফ হোসেন, কাওছার আলম সাগর ও মোসলেম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, মসজিদ কেবল ইবাদত-বন্দেগির স্থান নয়; সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে নৈতিকতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্র। নবনির্মিত এই মসজিদটি এলাকার ধর্মীয় শিক্ষার প্রসার ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুব হোসেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন