ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

লালপুরে মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

স্বাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি:- নাটোরের লালপুর উপজেলার একটি মুরগির খামারে শেয়ালের উপদ্রব ঠেকাতে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শিহাব প্রামাণিক (৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব প্রামাণিক ভাটপাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ছফের প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খামারি রায়হান উদ্দিন শেয়ালের আক্রমণ থেকে তাঁর মুরগির খামার রক্ষার উদ্দেশ্যে খামারের চারপাশে জিআই (গ্যালভানাইজড আয়রন) তারের বেষ্টনী তৈরি করেন। রাতে ওই তারে বিদ্যুতের সংযোগ দেওয়া হতো বলে জানা গেছে।

নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, শিহাব প্রামাণিক তাঁর ছেলে সোহানের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে রাতের কোনো এক সময় বাড়ির পাশের ওই খামারের দিকে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত জিআই তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

লালপুরে মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ