ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নোতুন রাজনৈতিক মোর উন্মোচিত হবে।-এম এ আলীম সরকার

মো. আরফান আলী:- গত বুধবার ২৯ জুলাই। বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এমএ আলীম সরকার এক বিবৃতিতে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন একজন রাষ্ট্রপতির প্রয়োজন, যিনি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হবেন এবং সংবিধানের অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হয়ে উঠবেন। 

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংলাপ, সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চার প্রতি অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। রাষ্ট্রপতির পদে তিনি অধিষ্ঠিত হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে একজন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতে পারেন বলে তিনি মনে করেন।

এমএ আলীম সরকার আরও বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় স্বার্থ রক্ষার জন্য নয়; বরং জাতীয় ঐক্য, সাংবিধানিক ভারসাম্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

তিনি রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এমন ব্যক্তিকে সমর্থন করা প্রয়োজন, যিনি জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

পরিশেষে এমএ আলীম সরকার আশা প্রকাশ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজন ব্যক্তির নির্বাচন হবে, যিনি দেশের সকল নাগরিকের মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দৃঢ়ভাবে কাজ করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নোতুন রাজনৈতিক মোর উন্মোচিত হবে।-এম এ আলীম সরকার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ