ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্জন পুকুর পাড়ে অসহায় বৃদ্ধার একাকী  বসবাস।

ফেক ফেসবুক আইডি হতে ভিত্তিহীন সংবাদ প্রচার করায় বদলগাছীতে যুবদল নেতার  সংবাদ সম্মেলন

আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে এলিন

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত, সরকারি নিবন্ধন নিয়ে আলোচনা

রাজশাহীতে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহী মহানগরীর  বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

 ৩১ জুলাই শুক্রবার  সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় গ্রামের মো: কামাল শেখের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মো: শ্যামল শেখ (২৮), দাশপুকুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আলামিন (২৬), পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো: নুরুজ্জামানের ছেলে ফিরোজ আলী (২৬), লক্ষীপুর প্যারামেডিকেল মোড় এলাকার মৃত আ: রবের ছেলে মো: মাহামুদ হাসান সুমন (৪০) এবং বহরমপুর গ্রামের মো: হেকমত আলীর ছেলে বাবু (৪০)-কে গ্রেপ্তার করে। সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করেন। 

এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত সর্বমোট ৭৫ গ্রাম গাঁজা, ১.১ গ্রাম হেরোইন, ৫৯ পিস ট্যাপেন্টাডল, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ২শ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, শ্যামলের বিরুদ্ধে আরএমপি'র বোয়ালিয়া ও রাজপাড়া থানার মোট ২টি মাদক আইনে এবং বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়াও আলামিনের বিরুদ্ধে আরএমপি'র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়। অন্যদিকে গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় ৫টি মাদক মামলা ও ১টি পেনাল কোড আইনে মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

রাজশাহীতে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ