ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

ফুলপুরের আলেম-ওলামাদের জন্য বিনামূল্যে ওমরার সুযোগ, লটারিতে নির্বাচিত হবেন একজন যোগ্য প্রার্থী

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলেম-ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র ওমরা পালনের উদ্যোগ নিয়েছে আল খলিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর একজন যোগ্য প্রার্থীকে প্রকাশ্য ও স্বচ্ছ লটারির মাধ্যমে নির্বাচন করে সৌদি আরবে পবিত্র ওমরা পালনের সুযোগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সমাজে অসংখ্য আলেম, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ ও কুরআনের খাদেম দীর্ঘদিন ধরে নিরলসভাবে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। তাঁদের নীরব ত্যাগ, অবদান ও ধর্মীয় সেবার স্বীকৃতি দিতেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আল্লাহ তাআলার তাওফিক থাকলে ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তাঁরা।

এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে ফুলপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আবেদন প্রক্রিয়া, যোগ্যতা নির্ধারণ, যাচাই-বাছাই এবং লটারির মাধ্যমে নির্বাচনের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ইন্তেজামিয়া কমিটিতে দায়িত্ব পালন করছেন মুফতি নজরুল ইসলাম, মাওলানা মতিউর রহমান শেখ, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা ওবায়দুল্লাহ সাআদ, মাওলানা হিফজুর রহমান, মুফতি ইমরান হোসাইন, মাওলানা ফয়জুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন আলেম।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফুলপুর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে যোগ্য প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদন যাচাই-বাছাই শেষে প্রকাশ্য ও নিরপেক্ষ লটারির মাধ্যমে একজনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

আবেদনকারীর যোগ্যতা আবেদনকারীকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তিনি ফুলপুর উপজেলার কোনো মসজিদ বা মাদ্রাসায় কর্মরত অথবা অবসরপ্রাপ্ত হতে হবে। আবেদনকারীকে হাফেজ অথবা স্বীকৃত আলেম হতে হবে এবং বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে। ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, মুহতামিম কিংবা অবসরপ্রাপ্ত ধর্মীয় সেবক আবেদন করতে পারবেন। তবে পূর্বে হজ বা ওমরা পালন করে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি ওমরা পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা এবং যেকোনো সময় সফরে যাওয়ার প্রস্তুতি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের অনুলিপি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের গ্রহণযোগ্য প্রমাণপত্র এবং আবেদনকারী ও জমাদানকারীর মোবাইল নম্বর জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি আল খলিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফুলপুর কার্যালয়ে অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে জমা দেওয়া যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এরপর ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে প্রকাশ্য লটারির মাধ্যমে একজনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিকে ২০২৭ সালের হজ মৌসুমের আগে সুবিধাজনক সময়ে সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র ওমরা পালনের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিরা এ উদ্যোগকে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের সম্মাননা ও উৎসাহ প্রদানের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফুলপুরের আলেম-ওলামাদের জন্য বিনামূল্যে ওমরার সুযোগ, লটারিতে নির্বাচিত হবেন একজন যোগ্য প্রার্থী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ