ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কমিশন বাণিজ্য, কাজ না করেই বিল উত্তোলন এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘ অনুসন্ধানে একাধিক প্রকল্পে বরাদ্দের অর্থ উত্তোলন হলেও বাস্তবে কাজ না হওয়া এবং নামমাত্র কাজ দেখিয়ে পুরো বিল তুলে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, প্রতিটি প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন আদায় করা হয়। কমিশন না দিলে বিল আটকে রাখা হয়। সম্প্রতি এক ইউপি সদস্যের স্বামীর কাছে দুটি প্রকল্পের কমিশন বাবদ ৪৫ হাজার টাকা দাবি করার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

অনুসন্ধানে দেখা গেছে, লেবুখালী ইউনিয়নের রাস্তা সংস্কার, উপজেলা পরিষদ চত্বরে মাটি ভরাট, ইউএনওর বাসভবনের ফুল বাগান উন্নয়ন, সিসি ক্যামেরা স্থাপন এবং কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটসহ একাধিক প্রকল্পে বরাদ্দের বিপরীতে বাস্তবে কাজের মিল পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, অনেক প্রকল্পে অল্প কাজ দেখিয়ে লাখ লাখ টাকার বিল উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পিআইও মোহাম্মদ আলীকে একাধিকবার ফোন করা হলে তিনি সরাসরি দেখা করতে বলেন এবং পরে ফোন কেটে দেন। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুদক পটুয়াখালীর সহকারী কমিশনার তাপস বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, অভিযোগের বিষয়ে কাজ চলছে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মো. বদরুউজ্জামান জানান, তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ