ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা

কচুয়া কড়ইয়ায় যুবকদের মসজিদমুখী করতে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের উদ্যোগে বৈঠক ও দাওয়াতি আয়োজন

বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ'হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন

সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ

পুলিশের করা সন্ত্রাস বিরোধী মামলায় আসামী বিএনপি-জামায়াতের লোক, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার বল্লমঝাড়ে রাস্তা মেরামত কার্যক্রমে ১০ কর্মী চূড়ান্ত করতে লটারি

নড়াইলে ‎জুলাইযোদ্ধাদের হত্যার হুমকিদাতার নেতৃত্বে ছাত্রলীগের মিছিল

মো তুহিন মোল্লা ‎নড়াইল প্রতিনিধি:- ‎নড়াইলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজনকে হত্যার জন্য দেড় লাখ টাকা করে পুরস্কার ঘোষণার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আগস্ট মাস উপলক্ষে করা এ মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে এ বিক্ষোভ মিছিলটি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এদিকে ‎গত ৬ জুলাই রাতে নড়াইল সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা। অভিযোগে বলা হয়, জুলাই মাসকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত জুলাইযোদ্ধাদের ওপর হামলা বা তাঁদের ক্ষতি করতে পারলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ‎অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদ, নড়াইলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান নয়ন, সহ-সভাপতি সৌরভ কর্মকার, লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. সজিবুল ইসলাম হৃদয়, শাহাদাত হোসেন রায়হান, ইমন শিকদার, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন জমাদ্দার, কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সজীব চৌধুরীসহ আরও কয়েকজন।

‎অভিযোগে আরও বলা হয়, যাঁদের ওপর হামলার জন্য পুরস্কার ঘোষণার কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সাবেক আহ্বায়ক ও গুরুতর আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী, বর্তমান আহ্বায়ক ও তরুণ কবি মিনহাজুল ইসলাম, সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, মুখ্য সংগঠক ও গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা তুহিন মোল্যা এবং নড়াইল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. আব্দুল্লাহ।

এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিলের কারণ হিসেবে  পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন জুলাই আন্দোলনকারীরা। তাদের দাবি, যাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ও পুরস্কার ঘোষণার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাদের মধ্যে কয়েকজনের নেতৃত্বে বা অংশগ্রহণে প্রকাশ্যে মিছিলের ঘটনা ভুক্তভোগীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।‎ জুলাইযোদ্ধাদের অভিযোগ, ৬ জুলাই থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা তাঁদের নজরে আসেনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নড়াইলে ‎জুলাইযোদ্ধাদের হত্যার হুমকিদাতার নেতৃত্বে ছাত্রলীগের মিছিল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ