কালিয়াকৈরে চাঁদা না পেয়ে আলম সিকদারসহ তাঁর পরিবারকে মারধর ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ
মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতুলি টানপাড়া এলাকায় চাঁদাবাজি ও এক ব্যক্তির পরিবারকে অমানবিক মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় কতিপয় প্রভাবশালী ও চাঁদাবাজদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বহেরাতুলি টানপাড়া এলাকার বাসিন্দা আলম সিকদারের কাছে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে স্থানীয় একটি চক্র। চক্রের মূল হোতারা আলম সিকদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে উঠে অভিযুক্তরা।
ঘটনার দিন অভিযুক্তরা দলবদ্ধ হয়ে আলম সিকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় আলম সিকদার ছাড়াও তাঁর স্ত্রী ও মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।
ভুক্তভোগী পরিবারটি এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন