ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন 

" কাজী স্বাধীন " সটাফ রিপোর্ট:- নওগাঁ ধান-চাল উৎপাদনে দেশের শীর্ষ জেলা হঠাৎ চালের বাজারে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম। মাত্র এক মাসের ব্যবধানে এ চালের কেজিপ্রতি দাম ১২০ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি কাটারি, বিআর-২৮ ও স্বর্ণা-৫সহ বিভিন্ন ধরনের সরু চালের দামও বেড়েছে।

নওগাঁ পৌর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহে কাটারি চালের দাম কেজিতে প্রায় ৪ টাকা বেড়ে ৭৬ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা-৫ চালের দাম বেড়ে হয়েছে ৫১ টাকা এবং বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আতপ চাল কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বিয়ে ও পারিবারিক প্রয়োজনের জন্য চাল কিনতে এসে আগের তুলনায় অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার ব্যয় আরও বেড়ে গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, তাদেরও বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। দীর্ঘদিনের ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি আতপ চালের এমন মূল্যবৃদ্ধি আগে খুব কমই দেখা গেছে। অন্যদিকে কিছু ব্যবসায়ীর অভিযোগ, বড় মিল ও করপোরেট প্রতিষ্ঠানের মজুত এবং বাজার নিয়ন্ত্রণের কারণেও দামের ওপর প্রভাব পড়ছে।

তবে মিল মালিকদের মতে, ধানের উচ্চমূল্য এবং সরকারি অনুমোদনে আতপ চাল রফতানির কারণেই বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ মজুতের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চালের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত বাজার স্থিতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ