ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড:

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও মাদক ডিলার মো. আমিন হোসেন খান (৩৫)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​শনিবার (১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে বেড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে পৌরসভার এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বেড়া পৌরসভার বড়শিলা গ্রামের সোহরাব খানের ছেলে মো. আমিন হোসেন খানকে গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে (মামলা নং-৩০২/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১)-এর ১৬ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​স্থানীয়দের তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​অভিযান পরিচালনাকালে বেড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আলী আজম ও এসআই আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

​অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

​বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, বেড়া থানাধীন এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে এই লড়াই চালিয়ে যাওয়া হবে। তিনি বেড়া থানাধীন প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড:

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ