ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

মহিলা দলের কাউন্সিলে গয়েশ্বর চন্দ্র রায়ের দিকনির্দেশনা

বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে রাউজানে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন

যমুনা নদীতে উচ্চস্বরে গান বাজানো ও উচ্ছৃঙ্খলতা: মাঝিসহ ৩ জনের জরিমানা, মুচলেকা

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

পীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্য বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা আহ্বায়ক  কমিটিতে হৃদয় আহ্বায়ক লেমন যুগ্ন আহবায়ক

প্রতিমন্ত্রীকে জড়িয়ে ভুয়া ছবি-ভিডিও প্রচারের অভিযোগ, পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ

পঞ্চগড়, ১ আগস্ট ২০২৬: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে এক সনাতনী নারীকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের সোনালী ব্যাংক মোড় প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অন্যদা প্রসাদ রায়, দীপ্তি রানী ও কল্পনা রাণী।

পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, এআই প্রযুক্তির মাধ্যমে প্রতিমন্ত্রীকে জড়িয়ে ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, মিথ্যা তথ্য ও ভুয়া ভিডিও প্রচারের মাধ্যমে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

দীপ্তি রানী ও কল্পনা রাণী বলেন, প্রতিমন্ত্রীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব প্রচারের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা পঞ্চগড় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পরে প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সনাতন সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেন, এআই প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি ও সম্প্রদায়কে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

প্রতিমন্ত্রীকে জড়িয়ে ভুয়া ছবি-ভিডিও প্রচারের অভিযোগ, পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ