ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটিতে হৃদয় আহ্বায়ক লেমন যুগ্ন আহবায়ক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার তিন মাস মেয়াদি ৮৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জামালপুর জেলা ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই এক যুগ্ম আহ্বায়ক ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণ দেখিয়ে পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিমের যৌথ স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটির চিঠিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে হৃদয় হাসান লাবলুকে আহ্বায়ক এবং সজীব হাসান লেমনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্য নিয়ে মোট ৮৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পরদিন শনিবার (১ আগস্ট) ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগর ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণ উল্লেখ করে পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন জমা দেন।

এ ব্যাপারে মনিরুজ্জামান আজগর বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণে আমি যুগ্ম আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটিতে হৃদয় আহ্বায়ক লেমন যুগ্ন আহবায়ক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ