উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন
শরিফ মিয়া ইসলাম পুর জামাল পুর,,, আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন। প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করছেন তিনি।
উঠান বৈঠকগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং নির্বাচনী পরিবেশ নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠক শেষে আতিকুর রহমান শাহীন এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ অব্যাহত রাখেন। তাঁর এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পৌরসভার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এসব উঠান বৈঠককে কেন্দ্র করে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন । তিনি বক্তব্যই বলেন আপনাদের একটি ভোট শুধু একজন প্রার্থীকে জয়ী করবে না, বরং আমাদের প্রিয় পৌরসভার ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ তৈরি করবে। আমি চাই এমন একটি পৌরসভা, যেখানে প্রতিটি মানুষ সম্মান নিয়ে বাঁচবে, তরুণরা স্বপ্ন দেখবে, প্রবীণরা নিরাপদ অনুভব করবেন, আর শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠবে।
আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। ভুল হলে ধরিয়ে দেবেন, পাশে থাকবেন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন