ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

দোয়ারাবাজারের নরসিংপুরে ১০ দিন ধরে নিখোঁজ খাইরগাঁও গ্রামের আব্দুল আজিজ' তিন সন্তান নিয়ে অসহায় স্ত্রী'

আইয়ুব আলীর জানাজায় আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

মণিরামপুরে বিএনপি কর্মী  ইকবাল হোসেনের মৃত্যু

রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তেজগাঁও বিজয়স্মরণী সিগন্যালে অবস্থানরত পঙ্গু, দুস্থ ও অসহায় পথশিশুদের মাঝে  আহারের আয়োজন করা হয়েছে।

কেশবপুরে পরিত্যক্ত বিদ্যালয়, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার

মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো  জনতার ঢল।

মদনে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

হিন্দু থেকে মুসলিম হওয়া যুবক

মদনে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় মসজিদের ইমামের কাছে কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এফিডেভিট ও জন্মসনদ সূত্রে জানা যায়, যুবকের পূর্বের নাম মিঠু। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোঃ আব্দুল্লাহ। তিনি মদন পৌরসভার এমদাদপুর গ্রামের বাসিন্দা। তার পিতা শ্রী চন্দন চন্দ্র বিশ্বশর্মা এবং মাতা অলকা রানি বিশ্বশর্মা।

জানা গেছে, গত ৩ আগস্ট নেত্রকোনা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নোটারি পাবলিকের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর স্থানীয় মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মোঃ আব্দুল্লাহ বলেন, ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে বেড়ে ওঠায় ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। দীর্ঘদিন বিষয়টি নিয়ে চিন্তাভাবনা ও পরামর্শ করার পর তিনি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন এবং ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছেন।

তার পিতা শ্রী চন্দন চন্দ্র বিশ্বশর্মা বলেন, ছেলে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং তিনি তাকে আশীর্বাদ করেছেন।

সৎ মা ছায়া রানি বলেন, ছেলে নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেছে। তারা নিজ নিজ ধর্মে অবস্থান করলেও তার মঙ্গল কামনা করেন।

এ বিষয়ে মদন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি নিজের ধর্ম নির্বাচন করার আইনগত অধিকার রাখেন। সরকারি বিধি অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মদনে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ