ডেইলি বাংল সংবাদ

বেড়ায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে নানা কর্মসূচি

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনের লক্ষ্যে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রুনাক্ট চাকমা।

​দিনব্যাপী কর্মসূচির বিবরণ: ​চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী: ৫ আগস্ট বিকেল ৩:৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

​আলোচনা সভা: বিকেল ৪:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

​বিশেষ প্রার্থনা ও মোনাজাত: বাদ জোহর (বা সুবিধাজনক সময়ে) উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

​প্রীতিভোজের আয়োজন: বেড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য সুবিধাজনক সময়ে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

​প্রতিযোগিতা: দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

​শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা: উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে পৃথক আলোচনা সভার আয়োজন করবে স্ব-স্ব প্রতিষ্ঠান।

​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপকমিটি ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বেড়ায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে নানা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ