ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

গাইবান্ধায় সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের ছোবলে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সাপের ছোবলে গুরুতর আহত হওয়ার পর রাতেই তার মৃত্যু হয়। 

নিহত আজাদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঐতিহ্যবাহী পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন এবং সম্প্রতি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখিয়ে দর্শকদের আকৃষ্ট করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে একটি ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই আসরে নতুনত্ব আনতে সোমবার বিকেলে কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরেন আজাদুল। পরে সাপটিকে প্রদর্শনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সাপটি তাকে দংশন করে। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে প্রথমে জয়পুরহাট জেলার কালাই উপজেলার শিবসমুদ্র এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক চলাকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই আজাদুলের মৃত্যু হয়েছে। তিনি বলেন, "সাপে কামড়ের পর রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিত। ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করলে মূল্যবান সময় নষ্ট হয়, যা অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

এলাকাবাসী জানান, মঙ্গলবারের পাতা খেলায় দর্শকদের চমক দিতে কয়েক দিন ধরেই নতুন ধরা সাপটি নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন আজাদুল। সেই প্রস্তুতির সময়ই বিষধর সাপের ছোবলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা সতর্কতা করে বলেন, সাপে কামড়ের পর কোনো ধরনের ঝাড়ফুঁক বা ওঝার শরণাপন্ন না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়াই জীবন রক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গাইবান্ধায় সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ে

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ