ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

‎বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

‎‎মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধের বিকাশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জন্য যেমন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে, তেমনি অসত্য তথ্য, গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করছে। তাই কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তা নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করতে হবে। সচেতনতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের চর্চাই অপপ্রচার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

‎‎তিনি আরও বলেন, “একটি দায়িত্বশীল, সহনশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও ইতিবাচক চিন্তার পথে উদ্বুদ্ধ করতে পারলেই সামাজিক অপপ্রচারের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।”

‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য শুধু ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্রের জন্যও ক্ষতিকর। দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন থাকতে হবে এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

‎‎অনুষ্ঠান শেষে সামাজিক অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

‎

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‎বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ