ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাজধানীতে হামলার প্রতিবাদে বিজয়নগরে ছাত্রশিবিরের বিক্ষোভ

 রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিজয়নগর উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় উপজেলার চম্পকনগর বাজারে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় 

মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়াসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সব গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়াসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এসব সংঘর্ষের সূত্রপাত হয়।

বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটে জনগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সনদের সব ধারা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের বিচার এবং আহতদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে হামলার প্রতিবাদে বিজয়নগরে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ