যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’
ইমরান হোসেন, যশোর প্রতিনিধি: "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা. রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, জুলাই যোদ্ধা ও এনসিপি কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেন, জুলাই যোদ্ধা মাশাফি চৌধুরী, মিরাজুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সমাজে বিশেষ অবদানের জন্য সম্মানিত ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন