ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী কমিটির আংশিক কমিটি ঘোষণা।

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, পালিত হচ্ছে কলকাতা সহ শান্তিনিকেতনে।

বিশ্বমানের বিদ্যাপীঠ গড়ার প্রত্যয়ে চবি সিনেটের ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবেগড়ে তুলতে হবে -জবি ভিসি ড. রইছ উদদীন।

গণতন্ত্র ও অধিকার সুসংহত করতে ত্যাগের আহ্বান এমপি আবু আশফাকের

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের  ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

সরাইলে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ গাঁজাসহ দুইজন আটক।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগে এক যুবককে এবং পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সরাইল থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ভুয়া পুলিশ পরিচয়দানকারী যুবকের নাম মো. আশরাফুল ইসলাম (২০)। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার রাজারবাগ গ্রামের নুরুল হক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সরাইলের কুট্টাপাড়া মোড়ে মাদক সেবন করে আশরাফুল নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে একই এলাকায় পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত হান্দু খার মেয়ে জান্নাত বেগম (১৮) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের কালাম মিয়ার ছেলে সোহাগ (২৭)।

পুলিশের দাবি, জান্নাত বেগম ও সোহাগ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সরাইলে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ গাঁজাসহ দুইজন আটক।

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ