ডেইলি বাংল সংবাদ
আপডেট : রোববার, ০৯ আগস্ট ২০২৬

কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য

গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী কমিটির আংশিক কমিটি ঘোষণা।

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, পালিত হচ্ছে কলকাতা সহ শান্তিনিকেতনে।

বিশ্বমানের বিদ্যাপীঠ গড়ার প্রত্যয়ে চবি সিনেটের ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবেগড়ে তুলতে হবে -জবি ভিসি ড. রইছ উদদীন।

গণতন্ত্র ও অধিকার সুসংহত করতে ত্যাগের আহ্বান এমপি আবু আশফাকের

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের  ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

 শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম সফল করার লক্ষ্যে ঢাকার দোহারে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

উদ্বোধনী বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “দলকে সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের সব কর্মসূচি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।” এ সময় তিনি সমাজের নানা অসঙ্গতি ও অপতৎপরতা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।

দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, কেন্দ্রীয় জাসাসের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল আলম বেপারী, নুরুল ইসলাম বেপারী, মাহাবুবুর রহমান পান্নু ও হাবিবুর রহমান চুন্নু।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ সানু মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছিয়ার রহমান বাচ্চু খান ও জিএস সেন্টু ভূঁইয়া, ঢাকা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইউনুস খান, দোহার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসনাত খালাসী এবং দোহার উপজেলা জাসাসের সাবেক সভাপতি বজলুর রহমান পপিসহ দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

গণতন্ত্র ও অধিকার সুসংহত করতে ত্যাগের আহ্বান এমপি আবু আশফাকের

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ