চট্টগ্রামে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে ‘এক মুঠো ভালোবাসা’ শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা
মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):- গতকাল অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ এবং জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন। স্বাগত বক্তব্য দেন বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রহমান চৌধুরী।
আয়োজনের অংশ হিসেবে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ট্রেজারার প্রিন্সিপাল সানা উল্লাহ, বিশিষ্ট সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব এম এ সবুর, সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডাঃ আর কে রুবেল, জালালাবাদ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূঁইয়া, নান্দনিক চট্টলার উপদেষ্টা মুরাদ চৌধুরী, আশার আলো মানবিক ফাউন্ডেশনের সভাপতি আব্দুল নুর এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও মাইন উদ্দিন, সাংগঠনকি সম্পাগক মো. নুর, সাংবাদিক রতন বড়ুয়া, মানবিক ব্যক্তিত্ব বায়েজিদ ফরায়েজী, মনির আহম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একিউএম মুসলেহ উদ্দিন, এস আর সলুশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিকদার, আশার আলো মানবিক ফাউন্ডেশনের অনুষ্ঠান উদযাপন কমিটির মহাসচিব সোমা মুৎসুদ্দি, নান্দনিক চট্টলার কো-অর্ডিনেটর সাবরিনা আফরোজা, নান্দনিক চট্টলার সেক্রেটারি ঝিমি চাকমা ঝুম, সমন্বয়ক তানজিন নিপা , কণিকা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনে কিছুটা আনন্দ ও স্বস্তি ফিরিয়ে আনাই ছিল ‘এক মুঠো ভালোবাসা’ আয়োজনের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন